শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাজীপুরে খাদ্যে ভেজাল, প্রয়োজন অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
গাজিপুর
তৈরী হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে দই

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: রমজান মাসে একদিকে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হলেও অপর দিকে গাজীপুরে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিয়ে দেদারছে ব্যবসা করছে। ইফতার সামগ্রীতেও ভেজাল মিশিয়ে জমজমাট এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জনবহুল ও শিল্প সমৃদ্ধ এলাকা মনিপুর বাজারে সরেজমিনে প্রতিবেদনকালে দেখা যায়, ফুটপাতে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে ইফতার সমগ্রী। ধুলোময় পরিবেশে বাসি ও পঁচা ইফতার সামগ্রীর পসরা বসেছে সেখানে। ওই বাজারে রনি মিষ্টান্ন ভান্ডার হোটেলে গিয়ে দেখা যায়, আবর্জনা ও পুতি দূর্গন্ধময় পরিবেশে ভেজাল সামগ্রী দিয়ে দই তৈরী করছে কারিগররা। দইয়ে মিশাচ্ছে বিভিন্ন রঙের পাউডার। উড়ছে গো-মাছি। স্যাঁতসেতে ওই পরিবেশে হাজারো মাছি দেখা যায়। হোটেল ঘেষা কাছেই পৃথক দোকানে বিক্রি করা হচ্ছে বয়লার মুরগি। মুরগীর বিষ্ঠায় আশেপাশের পুরো পরিবেশ পরিনত হয়েছে নোংরাময়।

এছাড়া একই বাজারের মনিপুর হাই স্কুল রোড, মির্জাপুর রোড, পিরুজালী রোড, হোতাপাড়া রোডের শ্যমলী হোটেল , মুসলিম হোটেল, জয় মিষ্টান্ন হোটেলসহ প্রায় সবকটি হোটেলের চিত্র একই। খাদ্যের ভেজাল বিষয়ে মিরপুর সরকারী হোমিও প্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল আলম বলেন ভেজাল যুক্ত দই খেলে শিশুদের লিভার, কিডনি, পেটের পীড়াসহ ক্যান্সার পর্যন্তও হতে পারে। যা মরণ ডেকে আনতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD