শিরোনাম :
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইতিহাসের দায় নিয়ে জাপানকে চীনের বার্তা জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, আড়াই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী

গাছে ট্রেনের ধাক্কা: ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
গাছের সঙ্গে ধাক্কায় ইঞ্জিনের সামনের অংশ কিছুটা বাঁকা হয়ে গেছে

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই ট্রেনের সকল যাত্রী। ট্রেনটির নাম সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতর পৌঁছলে রেললাইনের ওপর হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

একাধিক প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে লাউয়াছড়া বনের ভেতরে একটি বড়গাছ রেললাইনের ওপর হেলে পড়ে। এ সময় ট্রেনটি ওই স্থানে পৌঁছলে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তবে সৌভাগ্যক্রমে যাত্রীদের কেউ হতাহত হননি।

দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কায় ইঞ্জিনের সামনের অংশ কিছুটা বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি পরবর্তীতে সতর্কতার সঙ্গে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানান স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD