শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাইবান্ধা ৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজার রহমান বিএসসি

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

বিগত ২০১৯ সালে ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন প্রয়াত জননেতা ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি । তার মৃত্যুতে আসনটি শূন্য হয় এবছর আগামী ২৭ মার্চের মধ্যে আসনটিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে প্রায় চারলাখ ভোটার যার শতকরা প্রায় ৬২ ভাগ নারী ৩৮ ভাগ পুরুষ ভোটার রয়েছেন।

এ উপনির্বাচন কে সামনে রেখে আসনটির গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় হাট বাজারের অলিতে গলিতে বিভিন্ন জনবহুল অঞ্চলে বাইসাইকেল ও হান্ড মাইক নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকন্যা ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিচ্ছেন গাইবান্ধা ৩ (পলাশবাড়ী – সাদুল্যাপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও তৃণমুলের আওয়ামীলীগের কর্মী আজিজার রহমান বিএসসি।

প্রয়াত এমপির জন্মস্থান উপজেলা সাদুল্যাপুরের বাসিন্দা। উপজেলার দড়ি জামালপুর রোকেয়া সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজার রহমান বিএসসি।

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রায় ২ ডজন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আজিজার রহমান বিএসসি আওয়ামীলীগের তৃণমুলের নেতা। যিনি জনপ্রিয়তায় অনেক উপরে। সব নামি দামি হেভিওয়েট প্রার্থীরা যখন এলাকায় রংবে রংয়ের পোষ্টার সাটিয়ে ঢাকায় গিয়ে রাজপ্রাসাদে বসে মনোনয়ন প্রত্যাশায় ব্যস্ত ঠিক সেই সময়ে আসনটির দুই উপজেলায় সর্বত্র নৌকার উন্নয়নের বার্তা,বর্তমান সরকার প্রধানের দেশপরিচালনার দক্ষতার বার্তা, সরকারের প্রদানকৃত সুবিধার বার্তা সকলের ঘরে গিয়ে আবারো পৌছে দিচ্ছেন আর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। দীর্ঘ কয়েক বছর যাবৎ আজিজার রহমান বিএসসি বাইসাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে পথসভার মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছাচ্ছেন আর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেই চলছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের সহযোগীতায় সাদুল্যাপুর উপজেলায় সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এ মানুষটির সাদুল্যাপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি পলাশবাড়ী উপজেলার সকলের পরিচিত মুখ। এ উপজেলাতে তার রয়েছে সমর্থক সহ নিজ দলের পরিচিত নেতাকর্মীগণ।

উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আজিজার রহমান বিএসসি বলেন, বঙ্গবন্ধু সহ তার পরিবারে কথা ও বর্তমান সরকারের উন্নয়নের বার্তা সকলের কাছে পৌছে দেওয়া,নৌকা মার্কায় ভোট চাওয়া এ কাজটি তো আর আমার নতুন নয় বিগত কয়েক বছর যাবৎ আমি উপজেলা দুটিতে এ কাজ করে চলেছি। ১৯ টি ইউনিয়নের ও একটি পৌরসভার সর্বত্র আমি গিয়েছি বাইসাইকেল চালিয়ে সেখানে গিয়ে উন্নয়নের বার্তা আর নৌকা মার্কায় ভোট কামনা করেছি, করছি আগামীদিনেও করবো। আগামীতে গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আওয়ামীলীগের তৃণমুলের নেতাকর্মীদের জয় হবে।

সাধারণ মানুষ ও তৃণমুলের আওয়ামীলীগের নেতাকর্মীরা মনে করেন আজিজার রহমান বিএসসি কে এ আসনে উপ নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়া হলে তৃণমুলকে মুল্যায়ণ করার দৃষ্টান্ত স্থাপন হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD