শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

গাইবান্ধা সদর হাসপাতালে জরুরী ওষুধ ও অন্যান্য সামগ্রী ক্রয় বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০১৯
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের অনুমোদনের অভাবে জেলার সদর হাসপাতালে জরুরী ওষুধ ও অন্যান্য সামগ্রী ক্রয় বন্ধ দরিদ্র রোগীদের চিকিৎসা সংকট এ পড়েছে।

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের অনুমোদনের অভাবে জেলার সদর হাসপাতালে জরুরী ওষুধ ও অন্যান্য সামগ্রী ক্রয় বন্ধ দরিদ্র রোগীদের চিকিৎসা সংকট এ পড়েছে।

জেলার সদর হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ, প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা এবং জরুরী বিভাগের গজ, ব্যান্ডেজ তুলাসহ অন্যান্য সামগ্রী ক্রয় বন্ধ। ফলে মঙ্গাপীড়িত এ জেলার দরিদ্র অসুস্থ মানুষেরা সুষ্ঠু চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের প্রয়োজনীয় অনুমোদনের অভাবে হাসপাতালের এই ওষুধ ও চলতি অর্থ বছরের এমএসআর সামগ্রী ক্রয় বন্ধ রয়েছে। অথচ এই জুন মাসের মধ্যে উল্লেখিত সামগ্রী ক্রয় করা না হলে এই অর্থ বছরের বরাদ্দকৃত ফেরত যাবে অর্থ মন্ত্রণালয়ে। সেক্ষেত্রে এই জেলা হাসপাতালে চিকিৎসা সেবায় চরম সংকট সৃষ্টি করা হবে বলে আশংকা করা হচ্ছে। বিধায় জনগণের স্বাস্থ্য সেবার স্বার্থে গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন অবিলম্বে মালামাল ক্রয়ের জন্য প্রয়োজনীয় অনুমোদনের জন্য স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে অনুরোধ জানিয়ে সম্প্রতি একটি পত্র প্রেরণ করেন। কিন্তু তাতেও কোন সুফল পাওয়া যায়নি।
জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য হাসপাতালের ওষুধ ও এমএসআর ৬টি গ্রুপের দরপত্র মূল্যায়নের রায় ২০১৮ সালের ২৪ জুলাই প্রদান করে দরপত্র যাচাই বাছাই কমিটি। কিন্তু দরপত্রের শর্ত মোতাবেক ড্রাগ লাইসেন্সসহ ৭টি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘ক’ গ্রুপে ওষুধ সরবরাহের নিমিত্ত দরপত্র দাখিলকারীর আলেয়া কর্পোরেশনের দরপত্র অযোগ্য ঘোষণা করে। এতদসত্ত্বেও অযোগ্য ওই প্রতিষ্ঠানটি আপিল বোর্ডে আপিল করে। কিন্তু আপিল বোর্ড (সিপিবিইউ) শুধু ওষুধ সরবরাহের নিমিত্তে একটি গ্রুপে দরপত্র দাখিলকারী অযোগ্য আলেয়া কর্পোরেশনের আপিলের পরিপ্রেক্ষিতে ৬টি গ্রুপেরই ওষুধসহ সকল সামগ্রী ক্রয়ের পুনরায় নতুন করে দরপত্র আহবানের পরামর্শ প্রদান করে।

এতে বিক্ষুব্ধ হয়ে দরপত্রে যাচাই বাছাই কমিটি কর্তৃক যোগ্য ঠিকাদাররা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট উক্ত আদেশ ৪ মাসের জন্য স্থগিত করেন (রিট নং ৬৯১/২০১৯)। হাইকোর্টের এই স্থগিতাদেশ প্রাপ্তির পর গাইবান্ধা হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবরে (স্মারক নং ২০১৮-২০১৯/৩৬৩ তাং ০৯.০৩.২০১৯) ওষুধসহ জরুরী প্রয়োজনীয় এমএসআর মালামাল জরুরী ভিত্তিতে অনুমোদনের জন্য পত্র প্রেরণ করেন। কিন্তু মহাপরিচালক অদ্যাবধি তা অনুমোদন না করায় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, গজ, ব্যান্ডেজসহ অন্যান্য সামগ্রীর অভাবে চিকিৎসা সংকট সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD