শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গরুর মূত্রে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ায়ে ঔষুধি শক্তি রয়েছে! (ছবিতে)

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সারাবিশ্বের বিজ্ঞানীদের মাথার ঘাম পায়ে পড়ছে। তারা কার্যকর ও স্বীকৃত কোনো টীকা এখন পর্যন্ত আবিস্কার করতে পারেন নি। তবু ল্যাবরেটরিতে দিনরাত ঘর্মক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এতসব পরিশ্রমের প্রয়োজন নেই বলে বিশ্বাস করেন ভারতের হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ। তারা মনে করেন গরুর মূত্র ও গোবরে রয়েছে এমন ঔষুধি শক্তি বা গুণ, যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই দিল্লিতে গরুর মূত্র পানের একটি পার্টি হয়ে গেল। তাতে যোগ দিয়েছিলেন কমপক্ষে ২০০ মানুষ। তারা পার্টি করে, আনন্দ উল্লাস করে গরুর মূত্র পান করেছেন।

এই পার্টিতে যোগ দিয়েছিলেন নারী-পুরুষ, যুবক-যুবতী, প্রবীণসহ বিভিন্ন বয়সের মানুষ। প্রথমেই গরুর মূত্র ধারণ করে তা চায়ের মতো করে সাজিয়ে রাখা হয়। এরপর পরিবেশন করা হয়। পরম ভক্তি সহকারে পরম তৃপ্তির সঙ্গে তা পান করেছেন কেউ। আবার কাউকে দেখা গেছে হাত দিয়ে নাক আটকে পান করছেন গরুর মূত্র। গরুর মূত্র পানের ওই অনুষ্ঠানের খবর সচিত্র প্রকাশ করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে ব্যবহার করা হয়েছে অনেক ছবি, যা ঘটনার সত্যতা প্রমাণ করে।

এতে বলা হয়, দূরে কোনো অজোপাড়াগাঁয়ে নয় খোদ ভারতের রাজধানী দিল্লিতে শনিবার এমন পার্টি আয়োজন করে অখিল ভারত হিন্দু মহাসভা। গরুর মূত্র পান করলে নিজেরা করোনা ভাইরাসের বিরুদ্ধে ঢাল হিসেবে সুরক্ষিত থাকবেন এই বিশ্বাসে প্রায় ২০০ মানুষ পান করেছেন ওই মূত্র। এর আয়োজকরা এমন পার্টি আরো আয়োজন করার প্রত্যয় ঘোষণা করেছেন। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। মারা গেছেন দুই জন। শনিবার গরুর মূত্র পানের ওই পার্টিতে যোগ দিয়েছিলেন ওম প্রকাশ নামে একজন। তিনি বলেছেন, আমরা ২১ বছর ধরে গরুর মূত্র পান করে আসছি। এ ছাড়া আমরা গোবর দিয়ে সারা শরীর লেপে গোবর-গোসল করেছি। আমরা কখনো ইংলিশ ওষুধ নেয়ার প্রয়োজন মনে করিনি।

অখিল ভারত হিন্দু মহাসভার প্রধান চক্রপানি মহারাজ ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। তার অনেক ছবি তোলা হয়েছে। এর মধ্যে করোনা ভাইরাসের ক্যারিকেচার বা অঙ্কিত ছবির মুখের কাছে গরুর মূত্রভর্তি একটি চামচ ধরে রেখেছেন এমন একটি ছবি রয়েছে। এ ছাড়া ছবিতে দেখা গেছে ওয়ানটাইম কাপ, মাটির কাপ এবং সিরামিকের কাপে করে নারী ও পুরুষরা গরুর মূত্র পান করছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী পার্টি ক্যান্সার চিকিৎসায় গরুর মূত্র ব্যবহারের পরামর্শ দেয়। বলা হয়, গরুর মূত্র ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রতিকার করতে পারে ক্যান্সার। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামের একজন বিধায়ক এ মাসের শুরুতে বিধানসভায় বলেছেন, করোন ভাইরাস চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে গরুর মূত্র ও গোবর।

 

শনিবার ভারতের করোনা ভাইরাস বা কভিড-১৯ কে ‘নোটিফায়েড বিপর্যয়’ বলে ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত ১০ জন সুস্থ হয়ে গেছেন পুরোপুরি। সেখানে কমপক্ষে ৪০০০ মানুষ করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

এরই মধ্যে আগামী ২৯শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে এমন অনেক স্পোর্টস বিষয়ক ইভেন্ট বিশ্বজুড়ে স্থগিত করা হয়েছে না হয় বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার লীগ, ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্রান্ড প্রিক্স, পিজিএ টুর, এনবিএ বাস্কেটবল। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবারের আইপিএল আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। দু’মাস ধরে চলা এই টি-২০ প্রতিযোগিতা থেকে কমপক্ষে ১১০০ কোটি ডলার আয় হয়। যা ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করে। ২০১৮ থেকে ২০২০ সালের জন্য এই লীগে শীর্ষ স্পন্সর চীনের মোবাইল ফোন প্রস্তাতকারক ভিভো। তারা দিয়েছে ৩৩ কোটি ডলার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD