শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গণমাধ্যমকর্মী ও তাদের প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে যশোরে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।

প্রেসক্লাব যশোরের সভাপতি দৈনিক যশোর পত্রিকার সম্পাদক জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি চ্যানেল আই এর যশোর প্রতিনিধি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক নূর ইসলাম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা এবং সন্ত্রাসী হামলা করে হত্যাকান্ড চালানো হয়েছে। এসব ঘটনার পরেও সাবেক পদত্যাগ করা আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনায় নিরব ভূমিকা পালন করেছে।

সাংবাদিকরা আরও বলেন, বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীদের সৈরাচার সরকার পতনের আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সৈরাচার সরকারের পতন হয়েছে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেনীর কুচক্রী, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ সকল হামলার ঘটনা ঘটাচ্ছে। আমরা চাই গণমাধ্যমে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক এবং একইসাথে এসকল নাশকতার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং মফস্বলসহ সকল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এসময় যশোরে কর্মরত বিভন্ন প্রতিষ্টানের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD