শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

খুলনায় শিশু হাসপাতালের সেবা ও মান বাড়াতে প্রধানমন্ত্রীর অনুদান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

রাইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধি:চিকিৎসা সেবা ও মান উন্নত করার লক্ষ্যে খুলনা শিশু হাসপাতালকে ১৫ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবনে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের হাতে এ চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ কনস্টেবল সজীব আলীর বাবা ও স্ত্রী এবং বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিএনপি কর্মীদের গুলিতে নিহত সাতক্ষীরার নওয়াপাড়া পৌরসভার নির্বাচিত কমিশনার আতিয়ার রহমানের স্ত্রীর হাতেও আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দীন জুয়েল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD