শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

খুলনায় ভেজালবিরোধী অভিযান:দু’টি হোটেলকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ মে, ২০১৯
খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন ও হোটেল রয়েলকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

রাইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধি:নগরীতে ভেজালবিরোধী অভিযানে দুই অভিজাত হোটেলকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলীর তত্ত্ববধানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, খুলনা জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় নগরীর বিভিন্ন জায়গায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলীর তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রব্যের মান নিশ্চিতকরণে নগরীতে অভিজাত হোটেল ওয়েস্টার্ন ইন ও হোটেল রয়েল ইন্টারন্যাশনাল এ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা। অভিযানের সময় উক্ত দুই অভিজাত হোটেলের কর্তৃপক্ষকে সতর্ক করাসহ বিভিন্ন গুরুত্বর অনিয়ম এর কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অংশ নেয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD