শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

খুলনায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে হাজিরা বায়োমেট্রিক পদ্ধতিতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১১ মে, ২০১৯

খুলনা প্রতিনিধিঃ খুলনায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করা হচ্ছে। যেখানে মেশিন ক্রয়ে স্লিপ ফান্ডের অর্থ ব্যবহার করা হবে। আগামী জুন মাসের মধ্যে এই কার্যক্রম বিদ্যালয়গুলোতে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় স্লিপ ফান্ড ব্যবহারের হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণের জন্য ডিভাইস ক্রয়ের বিধানও রয়েছে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বাইরে অবস্থান করাসহ শিক্ষা অফিসে ভিড় করার সংস্কৃতি রয়েছে।

কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা ইসলাম বলেন, অনেক স্কুল কিংবা অফিসে এই পদ্ধতিতে হাজিরা হয় বলে তিনি শুনেছেন। এই পদ্ধতিতে হাজিরা হলে যে সকল শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না তারাও ক্লাসে আসতে আগ্রহী হবে।
হ্যানে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম হাসান বলেন, নতুন পদ্ধতিতে হাজিরা দেওয়ায় খুবই মজা পাওয়া যাবে। ডিজিটাল যুগে এসে খাতায় হাজিরা আর ভাল লাগে না।

চর রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ফারুক হোসেন বলেন, আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে হাজিরা হবে খুবই ভালো। নতুন এ পদ্ধতির প্রতি কোমলমতি শিক্ষার্থীদের আগ্রহ বেশ ভালো থাকবে।
উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা হবে এটি তিনি ফেসবুকে দেখেছেন। অফিসিয়ালি কোনো চিঠি পাননি। মৌখিকভাবে শুনেছেন যার কারণে তিনি স্লিপ ফান্ডের পরিকল্পনা বাজেটে মেশিন কেনার বিষয়টি সংযুক্ত করেছেন।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সিরাজুদ্দোহা বলেন, জুন মাসের মধ্যে বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিতকরণের কার্যক্রম শেষ করতে হবে। উপজেলা শিক্ষা অফিসাররা ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কাজ বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এই কাজের সরঞ্জাম সরবরাহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উপজেলা শিক্ষা অফিসাররা কথা বলছেন। যে প্রতিষ্ঠান থেকে অধিক সেবা পাওয়া যাবে সেই কোম্পানি থেকে এই সরঞ্জাম নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD