আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে বাচ্ছাদের আকর্ষনীয় হাওয়াই মিঠাই ক্ষতিকারক কাপড়ের রং ব্যবহার করছে বলে জানা গেছে। যশোর নিউমার্কেট পাড়ার মোজাফরের ছেলে মোঃ আমিরুল সহ ৩/৪ জন জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ড লক্ষীপুর মতিনের বাড়ি ভাড়া নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করছে হাওয়াই মিঠাই। এই হাওয়ায় মিঠাই এ ব্যবহার করছে কাপড়ের রং যার ফলে মিঠাই খেয়ে বাচ্ছারা স্বাস্থ্যর ঝুকিতে পড়ছে।
এলাকার অর্থ লোভীলোকেরা তাদের সহযোগীতা করছে বলে জানাগেছে ।লক্ষীপুর এলাকাবাসী জানায়, যশোর থেকে আসা আমিরুল ও তার সহযোগীরা মদ গাঁজা সেবন করে ও নানা রকম অসামাজিক কার্যকলাপ করে।
এলাকাবাসী অভিযোগ প্রশাসনের কোন নিয়ন্ত্রন না থাকার কারনে তারা অবাদে এসমস্ত অপকর্ম করছে । প্রশাসনের নজরদারি দরকার বলে এলাকাবাসী মনে করে।