শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

ক্রীড়া ফেডারেশনগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রীর

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার দশ দিনের মধ্যেই ফেডারেশনগুলোর সঙ্গে বসেছেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে নয়টি ফেডারেশন ও একটি সংস্থা (মহিলা ক্রীড়া সংস্থা ) আমন্ত্রিত ছিল। টেবিল টেনিস ও ভলিবল ছাড়া বাকি আটটি ফেডারেশন তাদের সংকট, সম্ভাবনা ও বর্তমান পরিস্থিতি যুব ও ক্রীড়া মন্ত্রীর কাছে তুলে ধরেছেন।

প্রায় ঘন্টা দেড়েক মন্ত্রী আগত ফেডারেশনগুলোর বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন। আলোচনা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন,‘ ফেডারেশনগুলোর যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব। ’ ক্রিকেট বাদে বাংলাদেশের প্রায় সকল খেলাই অবকাঠামো অথবা আর্থিক সমস্যায় জর্জরিত। আজ সাতটি ফেডারেশন ও একটি সংস্থা সেগুলোই উপস্থাপন করেছে। এরপরও নতুন মন্ত্রী আশার বানী শুনিয়েছেন,‘ আর্থিক যে সাহায্য প্রয়োজন মনে করেছিলাম এর তুলনায় অনেক কমই তারা বলেছে। সেটা পূরণ করা সম্ভব। দু’টি ফেডারেশন ( শুটিং ও আরচ্যারি ) কমপ্লেক্সের কথা বলেছে। সেগুলোও আলোচনাধীন। বিসিবি শেখ হাসিনা স্টেডিয়াম করছে। সেখানে কয়েকটি ফেডারেশন যাবে। ’

বাস্কেটবলের কোর্ট নেই কয়েক বছর। ফেডারেশনের নিজস্ব অফিসও নেই। এই বিষয়টি পাপন বিশেষভাবে বলেন,‘ বাস্কেটবলের একটা সমস্যা ছিল। সেটা সমাধানের পথে। আবাহনী কমপ্লেক্সে তাদের কোর্ট থাকবে। সেটা তাদেরই থাকবে। ফেডারেশনের সঙ্গে সামঞ্জস্য করেই ক্লাব ব্যবহার করবে। ’

ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে আর্থিক সাহায্য নেয় না। এছাড়া বাকি সব ফেডারেশনই জাতীয় ক্রীড়া পরিষদের অনুদানের মুখাপেক্ষী। জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট হয় সরকারি জাতীয় বাজেটের মাধ্যমে। ক্রীড়াঙ্গনে এক দশকের বেশি সময় কাটানো নাজমুল হাসান পাপনের সেটিও জানা,‘ আমি আসলে আর্থিক বিষয়টি কম বলছি ক্রিকেটের সঙ্গে তুলনা করে। তাই বলে একেবারে কমও নয়। বর্তমান বাজেটে হয়তো এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। আগামী বাজেটে অবশ্যই এগুলো সংস্থান করার চেষ্টা করব। ’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ১৩০০ কোটি টাকার মতো। সরকারি নিয়মে একটি মন্ত্রণালয়ের বাজেট একটি নির্দিষ্ট শতাংশের উপর বৃদ্ধি করা যায় না। এই বিষয়টি স্মরণ করে নতুন মন্ত্রী বলেন,‘ সরকারী বাজেটের মাধ্যমে সব কিছু সংস্থান না হলে বাইরের পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেগুলো পূরণ করব। তাদের যে চাহিদাগুলো সেগুলো পূরণ হওয়ার মতো। ’

সহায়তা প্রদান করেই নতুন মন্ত্রী ক্ষান্ত হবেন না। এর সঠিক নজরদারিও করবেন। তাই ফেডারেশনগুলোর সঙ্গে প্রথম সভার পরই জোর দিয়ে বলেছেন,‘ অবশ্যই কড়ায়-গন্ডায় হিসাব নিব। যাদের সহযোগিতা করা হবে তাদের মনিটরিংয়ের আওতায় রাখা হবে। ’ অ্যাথলেটিক্স, সাতার, ক্যারম, বাস্কেটবল, ভারত্তোলন, শুটিং, আরচ্যারি ও মহিলা ক্রীড়া সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছে। ।

আগামীকাল দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ফুটবল ও হকির সঙ্গে মত বিনিময় রয়েছে নতুন ক্রীড়া মন্ত্রীর। আজকের সভায় ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদক, সভাপতি,ট্যাকনিক্যাল ব্যক্তিত্ব ও বাজেট কর্মকর্তা একজন করে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD