শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

ক্যান্সার থেরাপি অাবিস্কার করে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ক্যান্সারের থেরাপি আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের দুই বিজ্ঞানী।

সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে ২০১৮ সনের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজোর নাম ঘোষণা করে। অ্যালিসন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের অধ্যাপক এবং হোনজো জাপানের কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী ভাগ করে নেবেন।

চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট বলেছে, নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে যুগান্তকারী ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য অ্যালিসন ও হোনজো এই পুরস্কার পেয়েছেন।

এই থেরাপি পার্শ্বপ্রতিক্রিয়াহীন। ইমিউন সিস্টেম শরীরের পরিবর্তিত কোষ খুঁজে বের করে সেগুলো ধ্বংস করে। কিন্তু ইমিউনের আক্রমণ থেকে লুকানোর চেষ্টা করে ক্যান্সার কোষ। এভাবে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিস্তার ঘটায়। এ দুই বিজ্ঞানী টি-সেলের প্রোটিন নিয়ে গবেষণা করেছেন যা কার্যকরভাবে টিউমার কোষের আক্রমণ থেকে শরীরের প্রধান ইমিউন কোষকে রক্ষা করে।

গত বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী  জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়াং। মানুষ, উদ্ভিদসহ অন্যান্য প্রাণি কীভাবে বিভিন্ন অভ্যাসে অভ্যস্ত হয় সেবিষয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD