শিরোনাম :
পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: প্রতিবারের মত এবারও আসন্ন ঈদুল আজহায় কোরবানি হতে যাওয়া পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। গত বছরের নির্ধারিত মূল্যই এবার বজায় রাখা হয়েছে। গতকাল সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার এ দাম নির্ধারণ করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে এ দাম ৩৫ থেকে ৪০ টাকা। আর ঢাকাসহ সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা।

সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমরা যে মূল্য নির্ধারণ করেছি সে মূল্য অনুযায়ী ব্যবসায়ীদের চামড়া ক্রয় করতে হবে।’ ব্যবসায়ীদের পরিবেশবান্ধব উপায়ে যথাযথভাবে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ করার আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD