শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাওয়ার্ড অর্জন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন।

মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। সারা বাংলাদেশে ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কোটচাঁদপুর ৪র্থ স্থানে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ পুরস্কার প্রদাণ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন।

হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসা সেবায় রোগীদের সন্তুষ্টি, কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উপস্থিতি,নিয়মশৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দিক বিবেচনায় হাসপাতালটিকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, বিএমএ’র সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD