শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

মোঃ হেলাল ফকির,কুয়েট প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্হিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, উচ্চ শিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। তোমরা বিজ্ঞান ও প্রযুক্তির এক বিশাল ভান্ডারের উৎসমুখে হাজির হয়েছো, তোমাদেরকে শিক্ষার মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না”।
তিনি আরো বলেন, “সেশনজট মুক্ত এ বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যেই ডিগ্রী সম্পন্ন করার মানসিক প্রস্ততি নিতে হবে। দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তোমাদের লেখাপড়া চলে, বিষয়টি মাথায় রেখে তাদের সেবা করার মানসিকতা নিয়ে তোমাদের মেধার সর্বোত্তম ব্যবহার করতে হবে”।

২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সুবাহ্ নাওয়ার এবং মোঃ মাশরুর আলম। পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য পরিচালকগণ, বিভিন্ন হলের প্রভোস্টগণ, একাডেমিক কাউন্সিলের সদস্যগণ, শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগণ, উ”চপদ¯’ কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, নবাগত ছাত্র-ছাত্রীবৃন্দ এবং তাদের অবিভাবকবৃন্দসহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।

ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ভলেন্টরি ব্লাড ডোনেশান সোসাইটি “ড্রিমস”এর উদ্যোগে ব্লাড গ্রুপিং কার্যক্রম, বিএনসিসি কার্যক্রম এবং “নো ড্রাগস, নো র‌্যাগিং, নো স্মোকিং, নো ওয়েস্ট লিটারিং” বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ কার্যক্রমের অনুষ্ঠিত হয়। এদিনের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন আয়োজন করে। উলে­খ্য যে, কুয়েটে এ শিক্ষাবর্ষে ৩টি অনুষদের অন্তর্গত ১৬ টি স্নাতক ডিগ্রী প্রদানকারী বিভাগে ১০৬৫ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD