শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

কুয়েটে ‘আইসিসিএসটি-কেম ২০১৮’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

মোঃ হেলাল ফকির,কুয়েট প্রতিনিধি :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার দুই দিনব্যাপী “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কেমিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজী (আইসিসিএসটি-কেম ২০১৮)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকাল সাড়ে ৮টায় কনফারেন্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চীফ প্যাট্রোন হিসেবে উপস্হিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইউজিসি প্রফেসর ড. এম, মুহিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন সম্মেলনের সেক্রেটারি প্রফেসর ড. মোঃ হাসান মোর্শেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন সম্মেলনের চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ । কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, “কনফারেন্স লব্ধ জ্ঞান কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্নিত হবে। গবেষণার কোন বিকল্প নেই, গবেষনা সম্ভাবনার নতুন দিগন্ত উম্মুক্ত করে”। প্রফেসর ড. এম, মুহিবুর রহমান বলেন, “রসায়ন এমন একটি বিষয় যা বাদ দিয়ে বিজ্ঞানের উৎকর্ষ কল্পনা করা যায় না। বাংলাদেশে এখন বিশ্বমানের রসায়নবীদ তৈরী হচ্ছে, যা আমাদেরকে আনন্দিত করে”। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কীনোট সেশনে স্পীকার হিসেবে মেশন পরিচালনা করেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মানাবু আবে।
সম্মেলনে ১টি কী-নোট সেশন এবং ১০টি টেকনিক্যাল সেশনে বিভিন্ন দেশের গবেষকদের মোট ৬৬টি টেকনিক্যাল পেপার এবং ১টি পোস্টার সেশনে ১৫৫টি পোস্টার উপস্হাপিত হয়। টেকনিক্যাল সেশনে ৫টি তিনটি পেপারকে এবং পোস্টার সেশনে ৫টি পোস্টারকে পুরস্কৃত করা হয়। সম্মেলনে জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কোরিয়া, ভারত ও বাংলাদেশের পাঁচশতাধিক প্রতিথযশা গবেষক, শিক্ষক ও স্বনামধন্য প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করছেন।
এছাড়া, শনিবার সন্ধা ৬টায় রসায়ন বিভাগে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি’র ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রেসিডেন্ট সাবেক মূখ্য সচিব ও পিকেএসএফ এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ আব্দুল করিম ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএলইটি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আফতাব আলী শেখসহ দুই শতাধিক সদস্য অংশ নেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD