শিরোনাম :
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইতিহাসের দায় নিয়ে জাপানকে চীনের বার্তা জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, আড়াই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার বাড়ি আগুনে পোড়ালো দুর্বৃত্তরা

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
কুমিল্লায় দুর্বৃত্তদের দেয়া আগুনে বীর মুক্তিযোদ্ধার বাড়ির পুড়ে যাওয়া মালামাল

বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে হামলার পর আগুন দেয়ার ঘটনা ঘটেছে। উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে মঙ্গলবার দিবাগত গভীর রাতে (পঞ্জিকা মতে, ২৯ মে বুধবার) এ ঘটনা ঘটে। আলী হোসেনের স্ত্রী রাশেদা আখতার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

মুক্তিযোদ্ধা আলী হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বুধবার রাতে রাশেদা আখতার জানান, তারা সপরিবারে কুমিল্লা শহরে ভাড়াবাসায় বসবাস করে আসছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালানোর পর আগুন দেয়।

জানা গেছে, জামশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটির দেখভাল করেন। জামশেদ তার তিন শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকেন। রাত দেড়টার পর দুর্বৃত্তরা বাড়িটির দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে তারা ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর চালায়। পরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ সময় জামশেদ ও তার স্ত্রী-সন্তান এবং আশপাশের বাড়ির মানুষের চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসেন। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভান।

রাশেদা আখতার বলেন, ‘আমার স্বামী আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে ফেনীর বিলনিয়া সীমান্তে ৪নং সেক্টরে যুদ্ধ করেন। গত বছরের ৫ আগস্টের পর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের হুমকির মুখে গ্রামের বাড়িতে যেতে পারছি না। এর আগেও দুষ্কৃতকারীরা একবার বাড়িটিতে হামলা চালায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের বাড়িতে হামলার খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে লিখিত অভিযোগ কেউ করেনি।
##

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD