শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্বেগের এ কথা জানায় অ্যামনেস্টি।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরেই নানা স্বাস্থ্য সমস্যার মধ্যদিয়ে দিন কাটছে খালেদা জিয়ার। আর আটকের পর আরও অবনতি হয়েছে। এছাড়া পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, সেখানে তার যথাযথ চিকিৎসা হচ্ছে না। দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া ৭৪ বছর বয়সী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন।

বিবৃতিতে অ্যামনেস্টি আরও বলছে, শোনা যাচ্ছে খালেদা জিয়াকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়নি এবং তার অধিকার নিশ্চিত করা হয়নি। এই পরিস্থিতিতে তার চিকিৎসায় জাতিসংঘ আইন (নেলসন ম্যান্ডেলা বিধি) মেনে চলতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
খালেদা জিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় ন্যায় বিচার নিয়ে উদ্বেগ রয়েছে বলে মনে করে সংস্থাটি।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়, খালেদা জিয়ার মামলার সঠিক শুনানি নিয়েও উদ্বেগ আছে। যেমন চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বয়স, শারীরিক অবস্থাসহ কিছু বিষয় বিবেচনা করে হাইকোর্ট জামিন দিলেও আপিল বিভাগ তার আইনজীবীদের বক্তব্য না শুনেই তা স্থগিত করে দেয়, যা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, এছাড়া সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়াই পুরনো ঢাকার কারাগারে বিচারকাজ পরিচালনাকে তার আইনজীবীরা নির্বাহী বিভাগের ‘জুডিশিয়াল পাওয়ার’-এর অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD