রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কামারগাঁ ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে সফলভাবে দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ছাঐড় আম বাগান মাঠের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবুল জান মেম্বার উপস্থিত ছিলেন।
এদিকে উক্ত সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা কালিন সদস্য হাজি সিরাজ উদ্দিন, মেম্বার মোখলেসুর রহমান, আব্দুস সামাদ এবং রফিকুল ইসলাম সহ নয় ওয়ার্ডের এক হাজার ডেলিগেট নেতা কর্মীরা উক্ত সময়ে সন্মেলনে উপস্থিত ছিলেন।
অপরদিকে জানা গেছে, কামারগাঁ ইউনিয়ন বিএনপির নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন প্রবীন বিএনপি নেতা সমাজ সেবক খলিলুর রহমান খলিল (সভাপতি), সাধারন সম্পাদক শাহিনুর রহমান (ডায়মন্ড), জার্দিস বিশ্বাস এবং মিজানুর রহমান মিজান ইউনিয়ন বিএনপির এ নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন।
এদিকে খলিলুর রহমান খলিল তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন উপস্থিত সকল নেতা কর্মীদের কাছে আগামীর পথ চলার জন্য সার্বিক সহযোগিতা দোয়া ও ভালোবাসা চেয়েছেন। তৃনমুলের নেতা কর্মীরা দু’হাত উঠিয়ে তার বক্তব্যে অঙ্গিকার করে বলেন আমরা সার্বক্ষণিক নতুন কমিটির নেতাদের সাথে সার্বিক সহযোগিতা রক্ষা করে যাবেন বলে জানান কামারগাঁ বিএনপির ডেলিগেট সদস্যরা।