হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
কাপাসিয়া উপজেলা সমবায় কার্যালয় এর আয়োজনে ২৪ জুন উপজেলা পরিষদের হলরুমে গ্রাম উন্নয়ন কর্মস‚চি (৩য় ধাপ) এর আওতায় সমবায় সমিতির সদস্য ও কর্মী গণের অংশগ্রহণে দিনব্যাপী ‘ই’ প্রশিক্ষণ কর্মস‚চি সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন জেলা সমবায় অফিসার আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ গোলাম মোর্শেদ মৃধা।