শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

কাপাসিয়ায় চিকিৎসা সেবা ক্যাম্প শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
কাপাসিয়ায় পাঁচ দিনব্যাপি চিকিৎসা সেবা ক্যাম্প

হাবিবুর রহমান , গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে ৫ দিনব্যাপি ভায়া ও সিবিই ক্যাম্প শুরু হয়েছে। জরায়ু ও স্তন ক্যান্সার রোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এর আয়োজন করেছে ।সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রুমেলা আফরুজ।

২৭ মার্চ এ ক্যাম্পে এসে বিভাগীয় কোঅডিনেটর দারাশিকো রোগীদের সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করবেন।

ডা. রুমেলা আফরুজ বলেন, সমাজের অর্ধেকই নারী। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের ঘাতক ব্যাধি। প্রাথমিক পর্যায়ে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন রক্ষা করা সম্ভব।

তিনি আরো বলেন জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে জরায়ু ও স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুহার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মনজুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সালাম সরকার, গাইনি চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা, নাসিং অফিসার তামান্না ইসলাম, মমতাজ বিশ্বাস, জয়ন্তী রাণী বিশ্বাস, নাজমা সুলতানা, রিণা পারভীন, মাহমুদা ইয়াসমিন, ফাতেমা ইয়াসমিন, নাছিমা খাতুন, লাভলী ফরিদা, বেদেনা খানম ও ঝুমা আক্তার এ চিকিৎসা টিমে রয়েছেন।

প্রথমদিন ১২০ জন রোগীদের ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পরিক্ষা করা হয়।

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নিয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পে এসে বিনামূলে নারীরা এ সেবা নিতে পারবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD