শিরোনাম :
বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাউকে আর স্বৈরাচার হতে দেবো না: নাহিদ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচিতে বক্তৃতা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহিত

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা কর্মসূচি

“আমরা আর কাউকে স্বৈরাচার হতে দেবো না— এটাই আমাদের অঙ্গীকার”—বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ছাত্রনেতা নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এবং পরে পীরগঞ্জ উপজেলায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমরা একটি স্বৈরাচারী সরকারকে সরিয়েছিলাম। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না বৈষম্য, ফ্যাসিবাদ, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস।”

তিনি বলেন, “দেশের ছাত্র-যুব-তরুণরাই বারবার এই দেশকে বাঁচিয়েছে। এবারও তারাই ২০২৪-এ স্বাধীনতা রক্ষা করেছে। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে তা ধরে রাখা কঠিন। তাই আমাদের আরও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

উত্তরবঙ্গের অবহেলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ৫৪ বছরেও উত্তরবঙ্গের কৃষকরা ন্যায্য দাম পায় না। অথচ এই কৃষকের সন্তানরাই বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাই এই গণঅভ্যুত্থান শুরু করেছিল। আমরা এই কৃষকদের পাশে থাকতে চাই।

সীমান্ত হত্যা নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করা হয়। আমরা স্পষ্ট করে দিতে চাই—এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। সীমান্ত হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা দালালি নয়, মর্যাদার সঙ্গে স্বাধীন বাংলাদেশ চাই। আমাদের চাওয়া খুবই সাধারণ— ভাত, কাজ, চিকিৎসা ও শিক্ষা। এটাই আমাদের রাজনৈতিক দাবি।”

তিনি আরো বলেন, “আগামী ৩ আগস্ট আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করবো। ২৪ সালের এই দিনে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম, এবার থাকবে মুক্তির ইশতেহার।”

পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD