শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৬ জন

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন। তবে মৃত্যুর তথ্য জানানো হয়নি।দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে।

দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন, তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গতকাল বুধবার ৭৯০ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ৩ জনের মারা যাওয়ার কথা জানানো হয়েছিল। গতকালের হিসাবে অনুযায়ী, মোট মারা গেছেন ১৮৬ জন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৯১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত মোট শনাক্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের নমুনা। দেশে এখন ৩৪টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD