শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : সিরাজগঞ্জে নতুন করে এক পুলিশ সদস্যসহ আক্রান্ত ২

এইচ এম আলমগীর কবির , সিরাজগঞ্জ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০

সিরাজগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট পাঁচ পুলিশ সদস্যসহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬ জনে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবির।

আক্রান্তরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার পুলিশ সদস্য (কনস্টেবল) নিতাই চন্দ্র সাহা ও শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের মানিক।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে চার জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে এক পুলিশ সদস্যসহ দুই জনের করোনা পজিটিভ হলেও বাকী দুই জনের ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, আক্রান্ত পুলিশ সদস্যকে নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শাহজাদপুরের খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের আক্রান্তের বাড়ী ও আশে পাশের সব বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি তার বাড়ীতে থেকেই চিকিৎসা গ্রহণ করবেন। প্রতিবেশী ও এলাকাবাসীকে লকডাউন এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। জেলায় মোট ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD