সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আবুল কালাম আজাদ (৫৫) নামের এক জুট মিল শ্রমিক মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভগাছা ইউনিয়নের বয়রাবাড়ী গ্রামে প্রশাসনের সহযোগিতায় তার দফন কার্য সম্পাদন করা হয়।
নিহত আবুল কালাম আজাদ বয়রাবাড়ী গ্রামের আব্দুল জুব্বারের ছেলে ও চট্টগ্রামের আমিন জুটমিলে কর্মরত শ্রমিক ছিলেন। ।
স্থানীযরা জানান, গত ২৪ তারিখে তিনি চট্রগ্রাম থেকে নিজ বাড়ীতে আসেন। গত ২৭ তারিখে তিনি সিরাজগঞ্জের মেডিএইড ক্লিনিকে চিকিৎসার জন্য যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তার ভিতর করোনার উপসর্গ লক্ষ্য করলে তাকে টেস্ট করাতে বলেন। নমুনা টেষ্ট না করিয়ে তিনি বাড়ীতে চলে যান।
কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দাফনে একটু সমস্যা হলেও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জানাযা ও দাফন করা হয়েছে।