যশোর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় মোট ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
যশোর জেলায় নতুন ২৮ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ মঙ্গলবার ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়াগেছে।
সকালে যশোর বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞানবিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন।