জনগণের সহায়তা ছাড়া করোনার মতো বৈশ্বিক মহামারি মোকাবেলা সম্ভব না।ইতালিসহ বিদেশফেরত সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন কঠোর ভাবে পালন করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। আজ রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “ইতালিসহ দেশের বাইরে থেকে যারা আসছেন তারা সবাই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন কঠিনভাবে পালন করবেন, এটাকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই।’
তিনি বলেন, সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীকে ‘সংক্রমণমুক্ত’ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক।
পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। দেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২ হাজার ৩১৪ জন। আক্রান্ত দেশ থেকে ফেরত যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানতেই হবে। এখন এটা আর হালকাভাবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, ইতালিফেরত যাদের এলাকায় পাঠানো হয়েছে তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই পাঠানো হয়েছে। এর পর যারা আসবেন প্রত্যেককে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং করোনার উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এর পর কেউ না মানলে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
দেশে এখন ২৩১৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যাদের কোয়ারেন্টিন পালন করতে বলা হয়েছে তাদের মধ্যে কেউ যদি না পালন করে তাহলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বাধ্য করা হবে।
আইইডিসিআর পরিচালক ডা. ফ্লোরা বলেন, অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে না মানায় ইতালি থেকে যারা আসছেন তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হচ্ছে। ইতালি ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেয়া হচ্ছে। তবে তাদের কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখবে আইইডিসিআর।
রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর-এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এ কথা বলেন।
ডা. ফ্লোরা বলেন, অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে না মানায় ইতালি থেকে যারা আসছেন তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হচ্ছে। ইতালি ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেয়া হচ্ছে। তবে তাদের কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখবে আইইডিসিআর।
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত হলে জানানো হবে।
ডা. ফ্লোরা বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের চেয়ে হোম কোয়ারেন্টাইনে ভালো।