শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : বাংলাদেশে নতুন শনাক্ত রেকর্ড ১২৭৩ জন , ঝড়লো আরও ১৪ প্রাণ

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২০

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন আক্রান্ত হিসেবে আরও ১,২৭৩ জন শনাক্ত হয়েছেন।

এর ফলে, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জন। আর এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২২,২৬৮ জন শনাক্ত হলেন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ পর্যন্ত মোট ৪,৩৭৩ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

দেশে করোনা শনাক্তের ৭১তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রবিবার (১৭ই মে) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৮,১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি।

প্রসঙ্গত গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ। দেশে গত ২৬শে মার্চ থেকে সাত ধাপে ৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD