শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা : বাংলাদেশে নতুন শনাক্ত ৩০৯৯, মৃত ৩৯

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২০

গত ২৪ ঘণ্টায়  বাংলাদেশে ১২ হাজার ৪২৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৯ জন।

বাংলাদেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৩৯১ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের।

আজকের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। মোট সুস্থ ৯৮ হাজার ৩১৭ জন।

রোববার বাংলাদেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৬৬৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৭ জন।

গতকাল ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি নমুনা।

বাংলাদেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে অনলাইন ব্রিফিংয়ে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, নমুনা ও পরীক্ষার সংখ্যা আগের চেয়ে কমেছে। দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। ফি নির্ধারণ করায় এটা কমতে পারে। মানুষও আগের চেয়ে আগ্রহ কম দেখাচ্ছে। বেলা একটার পর বুথে লাইন থাকছে না। আগ্রহ একেবারেই কমে গেছে। এসব কারণেই পরীক্ষা কমে গেছে। সবাইকে পরীক্ষা করাতে অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD