করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৩ জনে।
এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৭ হাজার ৩০১ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১১ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫০ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন , ‘গত ২৪ ঘন্টায় ৪৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৬৪১ জনের করোনা পজেটিভ হয়েছে।’