শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : নওগাঁয় নতুন করে আক্রান্ত আরও ১৬ জন

সাজ্জাদুল তুহিন , নওগাঁ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

করেনাভাইরাসে বর্তমানে বাংলাদেশে  আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।মৃতের সংখ্যা ১৫৫ জন।

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ১৭ জনে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।

আক্রান্তরা হলেন- নওগাঁর রানীনগরে আক্রান্ত নার্সের স্বামী সন্তানসহ একই পরিবারের পাঁচজন, সাপাহার উপজেলায় তিনজন, মহাদেবপুর উপজেলায় দুজন, পোরশা উপজেলায় একজন, মান্দা উপজেলায় দুজন ও আত্রাই উপজেলায় তিনজন।

ডা. মনজুর মোরশেদ জানান, নওগাঁয় প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীর থেকে সংগ্রহ করা নমুনায় করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরীক্ষায় পাঁচজনের নমুনা করোনা পজেটিভ বলে জানিয়েছে আইডিসিআর।

এরপর পুরো পরিবারটি লকডাউনে রাখা হয়েছে। এ ছাড়া করোনা পজেটিভ প্রত্যেকের পরিবার লকডাউন করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

ডা. মনজুর মোরশেদ আরও বলেন, নওগাঁ থেকে এখন পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে, যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে এবং বাকি ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।

নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত নার্সের স্বামী সন্তানসহ একই পরিবারের ৫ জনেসহ নতুন করে মোট ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD