শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : নওগাঁয় আরও ৪ জনের করোনা শনাক্ত

সাজ্জাদুল তুহিন , নওগাঁ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

নওগাঁয় নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। জেলা সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৫৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে পাঠানো ১২৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল বুধবার রাত ৯টার দিকে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ই-মেইলের মাধ্যমে আসে। এর মধ্যে চারজনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়ে। নতুন শনাক্ত দুজনের বাড়ি জেলার রানীনগর উপজেলায়। আক্রান্ত ওই দুজনই পুরুষ। তাঁদের মধ্যে একজনের বয়স ২৯, অন্যজনের ১৩ বছর। অপর দুজনের বাড়ি জেলার আত্রাই উপজেলায়। তাঁরা দুজনই নারী। তাঁদের একজনের বয়স ৩৭, অন্যজনের বয়স ২৮ বছর। নতুন শনাক্ত চারজনের মধ্যে তিনজনই সম্প্রতি ঢাকা থেকে এলাকায় এসেছেন। একজন তাঁর পরিবারে আগে আক্রান্ত একজনের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, নতুন আক্রান্ত চারজন বাড়িতেই অবস্থান করছেন। আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা জানতে সকালে স্বাস্থ্যকর্মীদের তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। যদি কাউকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন মনে হয়, তাহলে সেখান থেকে তাঁকে নিয়ে আসা হবে। আর তা না হলে বাড়িতে রেখেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের লোকজনদের চলাচল নিয়ন্ত্রণ করতে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নওগাঁয় প্রথম রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD