শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : দেশে একদিনে ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫১

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। গত চব্বিশ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এসময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন আক্রান্ত হিসেবে আরও ১,২৫১ জন শনাক্ত হয়েছেন।
এর ফলে, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জন। আর এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৫,১২১ জন শনাক্ত হলেন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৮ জন। এ পর্যন্ত মোট ৪,৯৯৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনা শনাক্তের ৭৩তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (১৯শে মে) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয় ৯,০৯১টি। আর, ৮,৪৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১,২৫১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়।

প্রসঙ্গত গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৬শে মার্চ থেকে সাত ধাপে ৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD