ঝিনাইদহে একদিনে নতুন করে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৭ জন।আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য জানান।জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন বলেও তিনি জানান।
সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে ঝিনাইদহের ২৮টি নমুনার রিপোর্ট এসেছে। এতে মোট ৯ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭ জন ও কালীগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন।