গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে করোনা ভাইরাসে ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন আক্রান্ত হয়েছে । জেলায় এ পর্যন্ত ২০৩ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৭৫ জন সুস্থ হয়েছে এবং ৯ জন মৃত্যু বরণ করেছেন।
সর্বশেষ আক্রান্ত ব্যক্তি হলেন কাঠালিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কর্মকর্তা মৃম্নয় ঘোষ(৩৫), সুধির চন্দ্র সিকদার(৩৫), তসলিম হোসেন(৩২), দক্ষিণ চেচরি গ্রামের ইশিতা জাহান (২৮) একই গ্রামের আব্দুল মন্নান খান(৬০) ঝালকাঠির সদর উপজেলার জনতা ফারর্মেসি সাইফুল ইসলাম(৩৪), সোনালী ব্যাংক ঝালকাঠি শাখার শাহদাৎ হোসেন(৪৫), টিএন্ডটি সড়কের সালেহা বেগম(৫৫), রাজাপুর উপজেলার ইসলামি ব্যাংক শাখার গোলাম কিবরিয়া(৪৬), রাজাপুর সদররের আঃ গণি জোমাদ্দার(৬০) । এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৬ নলছিটি উপজেলায় ৬১ জন, রাজাপুর উপজেলায় ৪৬ জন, ও কাঠালিয়া উপজেলায় ৩০ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৬২৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৪৬৮ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ২০৩ জনের রিপোর্ট পজেটিভ ও ১২৬৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১১৪ দিনে এ পর্যন্ত ১৩১৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২৬৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।