ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় নতুন করে সিভিল সার্জন কার্যালয় অনুপ ঘরামী(৩৫), ঝালকাঠি শহরের চাদকাঠি এলাকার সাথি(৩০) একই এলাকার নাসির উদ্দিন(৫০), পুরাতন কলেজ সড়কের রুবেল হাওলাদার(৩৪), নলছিটি বাড়ই করণ গ্রামের আবুল কালাম আজাদ(৪০) সবুজবাগ এলাকার শুরেশ চন্দ্র রায়(৬৪) অংশসহ ৬ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৮২জন, নলছিটি উপজেলায় ১১৭ জন, রাজাপুর উপজেলায় ১৪৮ জন, ও কাঠালিয়া উপজেলায় ৪৯ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২৪৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২৪৫৩ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৪৯৬ জনের রিপোর্ট পজেটিভ ও ১৮৮০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে এবং সুস্থ হয়েছেন ২৯২, মৃত্যু ১৩জন।