গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ ১০জন করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। সাতক্ষীরায় এই প্রথম কোন পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হলো।ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তার আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা টানানোরল মাধ্যমে লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে আজ পর্যন্ত জেলায় মোট ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে।
উল্লেখ্য যে, এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় কভিড-১৯এ আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ৩১ জন।
তবে নতুন করে দুই জন পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশের অফিসিয়াল আইডির মাধ্যমে জানা গেলেও সিভিল সার্জন অফিস আরও পরে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছেন ডা. জয়ন্ত সরকার।