গত ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছে। এপর্যন্ত ১১২ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৪৬ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যু বরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে। সর্বশেষ আক্রান্তরা হলেন ঝালকাঠির আদালতের সেরেস্তাদার জিয়াউর রহমান, জিটিভি জেলা প্রতিনিধি শহীদুল আলম জেলায় এ নিয়ে প্রথম কোন সাংবাদিক আক্রান্ত হলেন।
এ ছাড়াও সদর উপজেলা পরিষদের কর্মচারি রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ কর্মচারী, ঝালকাঠিতে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যসহ ১০জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, নলছিটি উপজেলায় ২৮ জন, রাজাপুর উপজেলায় ২৮ জন, ও কাঠালিয়া উপজেলায় ১৭ জন। ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ১৪০৬জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১১৮০ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১১২ জনের রিপোর্ট পজেটিভ ও ১০৬৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় এ পর্যন্ত ১২৮১ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২০৭ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪ জন।