শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : একদিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সর্বোচ্চ আক্রান্ত ১১

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২০

করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যে হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়ার একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে এক পরিবারের ১০ জনসহ ১১ জন আক্রান্ত হওয়ার খবর সিভিল সার্জন মো. একরাম উল্লাহ আজ বেলা পৌণে ১২টার দিকে নিশ্চিত করেছেন।
জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জন এ। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যধি হাসপাতালসহ বিভিন্নস্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুই জন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখন আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমে আসে। রবিবার পাওয়া ফলাফলে ২৪ ঘণ্টায় একজন, শনিবার পাওয়া ফলাফলে একজনও আক্রান্ত ছিলেন না। শুক্রবার পাওয়া ফলাফলে দুইজন করোনায় আক্রান্ত হন। তবে এর আগের দিন চারজন, ২৮ মার্চের ফলাফলে ছয়জন আক্রান্ত হওয়ার ফলাফল আসে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনো প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD