শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনার উপসর্গ নিয়ে দৈনিক ভোরের কাগজের এক সাংবাদিকের মৃত্যু

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০
সাংবাদিক আসলাম রহমান (৪২)।ফাইল-ছবি

বৃহস্পতিবার রাতে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকার একজন সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম আসলাম রহমান (৪২)। তিনি ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন।

ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরুজ্জামান খান বৃহস্পতিবার রাতে জানান, আসলাম রহমান স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর শান্তিবাগে থাকতেন। এক সপ্তাহ আগে আসলামের জ্বর, সর্দি ও কাশি দেখা দেয়। গত সোমবার তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করান। গত বুধবার রাতে তার পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু বুধবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। বৃহস্পতিবার রাতে শান্তিবাগের বাসায় অচেতন হয়ে পড়লে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাত পৌনে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD