শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

কঙ্গোতে ইবোলায় দুই শতাধিকের মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: ইতিমধ্যে ইবোলায় আক্রান্ত হয়ে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে আফ্রিকার দেশ কঙ্গোতে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের প্রায় অর্ধেকই উত্তর কিভু অঞ্চলের বেনি শহরের বাসিন্দা। শহরটিতে আট লাখ লোকের বাস। তবে এ পর্যন্ত মাত্র ২৫ হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ওলে ইলুঙ্গা অভিযোগ করেছেন, দেশটির সশস্ত্র বিদ্রোহীরা টিকাদানে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করছে।

গত সেপ্টেম্বরে বেনিতে বিদ্রোহী গোষ্ঠী হামলা চালালে টিকাদান প্রকল্প বন্ধ হয়ে যায়। ওই সময় মাত্র কয়েক ঘন্টা চলেছিল এই কর্মসূচি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ২৯১ জনের আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে এবং ২০১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD