শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

কওমি মাদ্রাসা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো
আমরা উন্নতির শিখরে’ শ্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্হাপনায় এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। গোপালগঞ্জ সদর উপজেলার ১৬টি কওমি মাদ্রাসার অংশগ্রহণে ১৫ মে প্রতিযোগতা শুরু হয় সকাল ৯টায়। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে কওমি মাদ্রাসার  ক্বিরাত ও হিফছ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্বিরাত, হামদ-নাথ ও কবিতা আবৃত্তি বিষয়ে ১ম পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এছাড়া কার্যনিবাহী সদস্য মঈন আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলি উপস্হি ছিলেন। প্রধান অতিথি বলেন, ‘কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নই, ফলে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস ভাবে দেশের উন্নয়নের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই উন্নয়নে সকলে নিজ নিজ অবস্হান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ। পাশাপাশি দেশের সমৃদ্ধি অর্জনের জন্য আধুনিক বিশ্বের একজন যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার আহবান।’

ক্বিরাত, হামদ-নাথ ও কবিতা আবৃত্তি তিনটি বিষয়ের প্রতিটিতে ছোট ও বড় দুইটি ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রতিটি বিষয়ে দুই গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্হান অধিকারী মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়।
এই আয়োজনের ২য় পর্বে আগামী জুন মাসে ৪২টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ইতোপূর্বে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলার মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আন্ত: মাদ্রাসা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয় যেখানে বিভিন্ন মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত এর কর্মশালা, মাদ্রাসাগুলোতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনকর্ম নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। এছাড়া স্কুল থিয়েটার উৎসবে মহিলা মাদ্রাসাগুলো অংশগ্রহণ করে নাটক প্রদর্শনীর মাধ্যমে বিশেষ প্রসংশা অর্জন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD