শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ওষুধ না খেয়েই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব : বিশেষজ্ঞ চিকিৎসক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধযোগ্য। প্রাথমিক অবস্থায় উচ্চ রক্তচাপ শনাক্ত করা গেলে ওষুধ না খেয়ে শুধুমাত্র জীবনাযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার মাধ্যমেই এটি নিয়ন্ত্রণ করা যায়। তাই এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে।’
আইসিডিডিআরবি এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম- ‘হাইপারটেনশন! দি সাইলেন্ট কিলার! রিসিং দি আররিস্ড’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা একথা জানিয়েছেন।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। স্ক্রিনিং কর্মসূচি এবং উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইসিডিডিআরবি এবং এর সহযোগী সংস্থাগুলো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন করেছে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য রক্তচাপ, বিএমআই, বিষন্নতা পরিমাপের পাশাপাশি, হৃদরোগের ঝুঁকি পরিমাপ এবং কাউন্সেলিং সেশনের জন্যও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সিওবিআরএ-বিপিএস ট্রায়াল (কন্ট্রোল অব ব্লাড প্রেসার এন্ড রিস্ক এটিনিউশান- বাংলাদেশ, পাকিস্তান এন্ড শ্রীলংকা)’ নামক নতুন একটি গবেষণায় বলা হয়েছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধযোগ্য, যা অনেক মানুষই জানে না। বাংলাদেশে, প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ১৮ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং তাদের মধ্যে অর্ধেকই জানে না যে, তাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রতি ৩ জনের মধ্যে ২ জনের অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ রোগের কারণ, যেমন হৃদরোগ (অসংক্রামক ব্যাধিজনিত মৃত্যুর শতকরা ৫০ ভাগের জন্য দায়ী হৃদরোগ) এবং কিডনী রোগ। প্রতি ৩ জনের মধ্যে ২ জন উচ্চরক্তচাপে আক্রান্ত রোগী নিয়মিত ওষুধ খায় না, যার কারণে এই রোগগুলো হওয়ার ঝুঁকি আরো বেড়ে যায়।
অসংক্রামক ব্যাধি নিয়ে সরকারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল আলিম। তিনি এইচপিএনএসপি (২০১৭-২২) এর এনসিডিসি অপারেশনাল প্ল্যান, প্রাথমিক পর্যায়ের রেফারেল সেবা এবং কিছু নির্দেশিকার ওপর আলোকপাত করেন। সম্প্রতি সরকার কর্তৃক এ সকল নির্দেশিকা তৈরি করা হয়েছে।
বাংলাদেশে অসংক্রামক ব্যাধিজনিত মৃত্যুহার এবং অসুস্থতার হার হ্রাসের উদ্দেশ্যে ঝুঁকি হ্রাসে প্রাথমিক পর্যায়ে রোগ ও রোগের ঝুঁকি সনাক্ত করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রমাণভিত্তিক পদক্ষেপগুলি শক্তিশালী করার উদ্দেশ্যে এনসিডিসি অপারেশনাল প্ল্যান এইচপিএনএসপি (২০১৭-২২) প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে দু’টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে উচ্চরক্তচাপ শনাক্তকরণ এবং রেফারেল সার্ভিস প্রতিষ্ঠিত হয়েছে এবং উচ্চরক্তচাপের স্ক্রিনিং, রেফারেল এবং চিকিৎসা সম্পর্কিত নির্দেশিকা অনুমোদিত হয়েছে।
বৈজ্ঞানিক সেশনের পরেই ছিল উন্মুক্ত আলোচনা পর্ব, যার সঞ্চালক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট) অধ্যাপক এ.এইচ.এম. এনায়েত হোসেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইন্সটিটিউটের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বাংলাদেশে উচ্চরক্তচাপের বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD