শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ওয়াং ই-অ্যান্টোনি ব্লিনকেনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

২৬ এপ্রিল বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন একটি বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল রয়েছে, তবে কিছু নেতিবাচক উপাদানও দেখা যাচ্ছে। দু’দেশের সম্পর্কের বিষয়ে চীনের অবস্থান কখনোই পরিবর্তন হয় নি। যা সবসময় মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে দু’দেশের সম্পর্ক বিবেচনা ও উন্নত করছে, এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ‘পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও উভয়ের জয়ের নীতিতে অবিচল থাকছে; সবসময় পারস্পরিক মৌলিক স্বার্থকে সম্মান করার চেতনা লালন করছে।

তিনি জানান, গত নভেম্বরে দু’দেশের নেতৃবৃন্দ সান ফ্রান্সিসকোয় গুরুত্বপূর্ণ মতৈক্য ও দিকনির্দেশনা দিয়েছে। দু’পক্ষের উচিত যথাযথভাবে বাস্তবায়ন করা। বর্তমানে জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন-মার্কিন সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে- তা নির্ধারণ করা উচিত। এটা দু’দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের প্রথম গুরুত্বপূর্ণ উপাদান। যুক্তরাষ্ট্র চীনকে প্রধান প্রতিপক্ষ মনে করলে, দু’দেশের সমস্যা হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান বিষয়টি দু’দেশের সম্পর্কের প্রথম অনতিক্রম্য সীমা; চীনা জনগণের উন্নয়নের অধিকার কেউ নষ্ট করতে পারবে না এবং এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল বড় দেশের লড়াইয়ের মাঠ হওয়া উচিত নয়।

দু’পক্ষ ইউক্রেন সমস্যা, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত, উত্তর কোরিয়া ও মিয়ানমারের বিষয়ে মতবিনিময় করেছে। দু’পক্ষ একমত হয়েছে যে, অব্যাহতভাবে দু’দেশের নেতৃবৃন্দের দিক-নির্দেশনায় দু’দেশের সম্পর্ক উন্নত ও স্থিতিশীল করবে।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD