শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এসএসসি পরীক্ষা: প্রথম দিনে অনুপস্থিত ১০৩৮৭, বহিষ্কৃত ২৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: আজ শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ছিল সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা ১ম পত্র এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ পরীক্ষায় ১০৩৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন ২৪জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

নিয়ন্ত্রণ কক্ষ জানায়, অনুপস্থিত এবং বহিষ্কারের দিকে শীর্ষে ছিল মাদরাসা শিক্ষাবোর্ড। এ বোর্ডে অনুপস্থিত ছিল ৩৭৮৮জন আর বহিষ্কার হয়েছেন ৬জন পরীক্ষার্থী। এরপরই কারিগরি শিক্ষাবোর্ডে। এ বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ১৬২১জন, বহিষ্কারের সংখ্যা ১৩জন। তৃতীয় অবস্থানে ঢাকা শিক্ষাবোর্ড, এ বোর্ডের অনুপস্থিতির সংখ্যা ১৩৯৬ জন।

এছাড়াও রাজশাহী বোর্ডে ৭৬২, কুমিল্লায় ৬৩১, যশোর ৪৬৩, দিনাজপুরে ৫৪১, সিলেটে ৩১৮, বরিশালে ৩৯০, চট্টগ্রাম বোর্ডে ৪৭৭জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সাধারণ ৮টি বোর্ডে ৫জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এরমধ্যে ৩জন বহিষ্কার হয়েছেন বরিশাল বোর্ড। এছাড়া ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে একজন করে বহিষ্কার হয়েছে। বাকী বোর্ডে কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪১১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২জন। সারাদেশে ২৮ হাজার ৬৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হয়েছে। বিদেশে কেন্দ্র রয়েছে আটটি, যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৪৩৪ জন।

বাগেরহাটে অনুপস্থিত ১২১
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শান্তিপূর্নভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১‘শ ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে এসএসসি ২৯, দাখিল ৭১ এবং ভকেশনাল ২১। জেলার ৯ উপজেলায় ৪৭ টি কেন্দ্রে ১৭ হাজার ৬‘শ ১২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা ছিল।

শনিবার সকাল থেকে পরীক্ষা শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সামনে অবিভাবকদের ভীড় ছিল চোখে পড়ার মত। এদিকে নকল মুক্ত ও সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম বলেন, জেলার ৯টি উপজেলায় মোট ৪৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট ১৭ হাজার ৬‘শ ২২ জন শিক্ষার্থী অংশগ্রহন করার কথা ছিল। কিন্তু অনাকাঙ্খিতভাবে ১‘শ ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি। জেলার কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD