শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

‘এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এবং একীকরণ প্রক্রিয়া রিপোর্ট ২০২৪’ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

২৬শে মার্চ চীনের হাইনান প্রদেশের বো’আওতে অনুষ্ঠিত এশিয়ার ফোরামের ২০২৪ সালের বার্ষিক সম্মেলনের প্রথম সংবাদ সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ‘এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এবং একীকরণ প্রক্রিয়া রিপোর্ট ২০২৪’ প্রকাশিত হয়। রিপোর্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৪.৫ শতাংশ হবে, এশিয়া বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।

রিপোর্টে বলা হয়, বিভিন্ন বাহ্যিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সামনে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের গতি শক্তিশালী রয়েছে। তুলনামূলকভাবে শক্তিশালী ভোগ ও সক্রিয় আর্থিক নীতির কারণে ২০২৪ সালে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হবে এবং এশিয়ার জিডিপি বিশ্বের মোট জিডিপি’র ৪৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

কর্মসংস্থানের দিক থেকে, ২০২৪ সালে বৈশ্বিক কর্মসংস্থান খুব আশাব্যঞ্জক নয়। তবে, এশিয়ায় সামগ্রিক বেকারত্বের হার বৈশ্বিক মানের চেয়ে কম। দামের দিকে এশিয়ায় মুদ্রাস্ফীতির চাপ কমবে, কিছু কম মুদ্রাস্ফীতির দেশে দাম বাড়বে। বাণিজ্য ও বিনিয়োগের খাতে, এশিয়ায় ডিজিটাল বাণিজ্য দ্রুত উন্নত হবে, পর্যটন শিল্প পুনরুদ্ধার এবং আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (আরসিইপি) বাস্তবায়ন বেগবান হবে। আর্থিক বাজারের ক্ষেত্রে, এশিয়ার প্রধান দেশগুলোর পুঁজিবাজার, বৈদেশিক মুদ্রা বাজার, বন্ড মার্কেট এবং ব্যাংকিং শিল্প স্থিতিশীল হবে।

রিপোর্টে আরো বলা হয়, এশিয়ার আঞ্চলিক একীকরণ প্রক্রিয়া অব্যাহতভাবে এগিয়ে চলেছে। ২০২২ সালের তথ্যে থেকে দেখা যায়, এশিয়ান পণ্যের ওপর বিশ্বের নির্ভরতা স্থিতিশীল রয়েছে, যা ৩৮.৮ শতাংশ। এশিয়ান পণ্যের ওপর এশিয়ান অর্থনীতির নির্ভরতা ৫৭.৪ শতাংশের বেশি। এর মধ্যে চীন ও আসিয়ান পণ্য বাণিজ্যের কেন্দ্রীয় অবস্থা বজায় রয়েছে। পণ্য বাণিজ্যে চীনের রপ্তানি প্রতিযোগিতার স্পষ্ট সুবিধা রয়েছে, অন্যান্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতির সঙ্গে রফতানি বাণিজ্য অব্যাহতভাবে বাড়ছে।

উল্লেখ্য, বো’আও এশিয়ার ফোরামের ২০২৪ সালের বার্ষিক সম্মেলন ৩৬ থেকে ২৯ মার্চ হাইনান প্রদেশের বো’আওতে অনুষ্ঠিত হচ্ছে। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘এশিয়া ও বিশ্ব: অভিন্ন চ্যালেঞ্জ, অভিন্ন দায়িত্ব’।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD