শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

এমপি হতে শোবিজ তারকাদের দৌড়ঝাপ!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
ফাইল ফটো

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ সংসদীয় সংরক্ষিত নারী আসনে এমপি হতে উল্লেখ্যযোগ্য শোবিজ তারকা দৌড়ঝাপ শুরু করেছেন। এরই মধ্যে অনেকে মনোনয়নও ফরম সংগ্রহ করেছেন। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপরতাও চালাচ্ছেন সিনিয়র-জুনিয়র মিলিয়ে প্রায় দু্ই ডজন অভিনেত্রী।

সংরক্ষিত নারী আসনে সরকারি দল আনুপাতিক হারে সবমিলিয়ে আসন পাচ্ছে ৪৩টি। এসব আসনে প্রার্থীদের কাছে দলীয় মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের টিকিট পেতে এরই মধ্যে সহস্রাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দলীয়ভাবে সম্পৃক্ত নেত্রীদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরাও এমপি হতে ধানমন্ডির আ’লীগ কার্যালয়ে ভিড় করছেন।

এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন সারাহ বেগম কবরী, মৌসুমী, সুজাতা, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি।

নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় সবর ছিলেন সেই অভিনেত্রীদের মধ্যে নারী সংরক্ষিত আসনে এমপি হতে চান অনেকই। তাদের মধ্যে অভিনেত্রী রোকেয়া প্রাচী, শমী কায়সার, তারানা হালিম, চিত্রনায়িকা কবরী, তারিন জাহান ও জ্যোতিকা জ্যোতি বেশ আলোচনায় আছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম।

এদিকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD