শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশে উন্নিত

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) বাড়ানো হয়েছে। এতোদিন তাঁরা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, এখন পাবেন ৫০ শতাংশ। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা আসন্ন ঈদুল আজহার আগেই বাড়তি বোনাস পাবেন।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের বোনাস নতুন করে বাড়ানো হয়নি। তাঁরা মূল বেতনের ৫০ শতাংশ বোনাস আগে থেকেই পেয়ে আসছেন।

নতুন যেসব শর্ত যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে- এ ভাতা দেয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ভাতা-সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে, প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ জারি (জিও) করবে, সেদিন থেকে এ ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয়ের জারি করা জিও অর্থ বিভাগে পাঠাতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত মাসে ফেসবুকে এক পোস্টে ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার অন্তর্র্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

তার আগে গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অবশ্য জানিয়েছিলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে।

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তাঁরা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্তের ফলে এক ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD