শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

এবার নাও হতে পারে পঞ্চম–অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে এখন তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। ছুটির কারণে এইচএসসি পরীক্ষাও নেওয়া যায়নি।

করোনাভাইরাসের কারণে চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের চিন্তাভাবনা করছে সরকারের নীতিনির্ধারক মহল। এ নিয়ে আলোচনাও শুরু হয়েছে। বিকল্প হিসেবে এবার কেবল স্কুলপর্যায়ে এই পরীক্ষা হতে পারে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষাসচিব আকরাম আল হোসেন বলেন, কেবল এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার জন্য তাঁরা সরকারের কাছে শিগগির সারসংক্ষেপ হিসেবে প্রস্তাব পাঠাবেন। ইতিমধ্যে প্রস্তাব প্রায় তৈরি করা হয়েছে। রবি বা সোমবার পাঠানো হবে।

সচিব জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সঙ্গে তাঁদের একটি বৈঠক হয়েছে। সেখানেও তাঁরা তাঁদের পরিকল্পনাগুলো তুলে ধরেন। বৈঠকে জেএসসি-জেএসডি পরীক্ষা নিয়েও আলোচনা হয়। তবে জেএসসি ও জেডিসি পরীক্ষার বিষয়ে প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, পরীক্ষার বিষয়ে তাঁরা বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। সেগুলো নিয়ে এখন নিজেদের মধ্যে আলোচনা করে একটি সারসংক্ষেপ তৈরি সরকারের কাছে পাঠাবেন। তবে এখনো পরীক্ষা বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান সচিব।

গত ঈদের আগে আগে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট অষ্টম শ্রেণি শেষে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে ছয়টি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংকোচন এবং বিষয় কমিয়ে আগামী ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা ছাড়াই নবম শ্রেণিতে উঠবে শিক্ষার্থীরা।

এই প্রস্তাব নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD