শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

এক-চীন নীতি মেনে চলা নাউরুর নেয়া সঠিক সিদ্ধান্ত: প্রেসিডেন্ট আদিয়াং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

সম্প্রতি নাউরুর প্রেসিডেন্ট ডেভিড রানীবোক আদিয়াং বোআও এশিয়া ফোরামে অংশ নিতে চীন সফর করেন এবং চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে বিশেষ সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন যে, তাঁর দেশ ইতিহাসের সঠিক পাশে দাঁড়াতে চায়। চীনের উত্থাপিত বিশ্বব্যাপী উদ্যোগগুলো বিশ্বের উন্নয়নে নতুন প্রাণশক্তি যুগিয়েছে বলেও তিনি উচ্চ মূল্যায়ন করেছেন।

গত জানুয়ারি মাসে চীন ও নাউরুর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর দেশটির প্রেসিডেন্ট প্রথমবারের মত চীন সফর করেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আদিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একজন প্রশংসনীয় নেতা। তার বিশ্বদৃষ্টি, বিশ্ব সম্পর্কে তার অন্তর্দৃষ্টি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দেশগুলো কীভাবে যোগাযোগ করতে পারে এবং একে অপরকে সাহায্য করতে পারে সে সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সত্যিই উৎসাহব্যঞ্জক। তিনি অনুভব করেছেন যে প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর মাতৃভূমিকে গভীরভাবে ভালোবাসেন এবং চীন ও চীনা জনগণকে আরও সমৃদ্ধ, শক্তিশালী, উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর। যদিও নাউরু একটি ছোট দেশ, তবে তাঁর দেশ চীনকে যথাসাধ্য সমর্থন এবং চীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

প্রেসিডেন্ট আদিয়াং আরো বলেন, চীনের প্রেসিডেন্টের উত্থাপিত মানবাজাতির অভিন্ন কল্যাণের সমাজ এবং ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদ্যোগগুলোকে সমর্থন করে নাউরু। তার দেশ এ সব উদ্যোগে অংশ নিতে আগ্রহী বলেও জানান তিনি।

তাইওয়ানের সঙ্গে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’ বিচ্ছিন্ন করার প্রসঙ্গে প্রেসিডেন্ট আদিয়াং বলেন, এ বিষয়ে কোনো বিতর্ক নেই। সংসদে সবাই সর্বসম্মতভাবে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, এক-চীন নীতিকে স্বীকৃতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠাকে সমর্থন করেছে। তিনি বিশ্বাস করেন যে নাউরুর সংসদ সদস্যরা দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়নের জন্য পর্যায়ক্রমে চীন সফর করবেন।

প্রেসিডেন্ট আদিয়াং বলেন, তাইওয়ানের সাথে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করেছে তাঁর দেশ। নাউরু আশা করে যে হংকং যেমন চীনে ফিরে এসেছে, তাইওয়ানও তেমনি ফিরে আসবে। তিনি মনে করেন ইতিহাস প্রমাণ করবে তাঁদের সিদ্ধান্ত সঠিক। এটি এক-চীন নীতি সম্পর্কে তাঁদের উপলব্ধি।

সূত্র: শুয়েই-হাশিম-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD